ঢাকা, -

আলোচিত সংবাদ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৯ জনের প্রাণহানি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাণ হারিয়েছেন দুই নারীসহ ৯ জন। আহত হয়েছেন ১৬০ জন। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে। আফগানিস্তানেও ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।  

মঙ্গলবার (২১ মার্চ) রাতে আঘাত হানে ভয়াবহ এ ভূমিকম্প। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডন ও জিও নিউজের।

এই ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ৩০ সেকেন্ড। দেশটির ইসলামাবাদ, লাহার, রাওয়ালপিন্ডি, কুয়েত্তা, পেশওয়ারসহ আরও বেশ কয়েকটি প্রদেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া।

আরও পড়ুন  শ্রীলঙ্কায় কারফিউ জারি

ভারতের নয়াদিল্লি ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলেও অনুভূত হয় এ ভূ-কম্পন।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিকে, পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের নিকটবর্তী এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যার দিকে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর আবারও আফটারশক হয়। আফটারশকে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।

আরও পড়ুন  খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে: মান্না

ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া ওই অঞ্চলে অন্তত আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমী।

অপরদিকে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া। বিলাল ফাইজি নামে খাইবার পাখতুনখাওয়ার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে কোথাও কোথাও ভূমি ধসের ঘটনা ঘটে, এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণই গেছে ভবনের ছাদ ধসে পড়ে।

আরও পড়ুন  বাজারে সবজির দাপটে ক্রেতাদের নাভিশ্বাস, কমতে শুরু করেছে মুরগির দাম

ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রতিষ্ঠানকে যে কোনো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ