ঢাকা, -

আলোচিত সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাসভবনে হামলা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর থেকেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে লাহোরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাসভবনে হামলা চালিয়েছে ইমরান সমর্থকরা।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, পুরো দেশজুড়ে পিটিআই সমর্থকরা প্রতিবাদে নেমেছে। এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ শতাধিক মানুষ। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে শত শত বিক্ষোভকারী।

আরও পড়ুন  মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১৫

বুধবার (১০ মে) পিটিআইকে পাঞ্জাব পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমাও নিক্ষেপ করেছে। হামলার সময় শুধু নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিলেন বলে জানান এ কর্মকর্তারা। দুর্বৃত্তরা সেখানে একটি পুলিশ পোস্টেও আগুন জ্বালিয়ে দেয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, এর পর পুলিশের বিশাল একটি দল সেখানে পৌঁছালে পিটিআই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার মিলে বিক্ষোভকারীরা পাঞ্জাবে ১৪টি সরকারি স্থাপনা বা ভবন এবং পুলিশের ২১টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন  বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ