ঢাকা, -

আলোচিত সংবাদ

পাল্টা জবাবে ইরান, ইসরায়েল জুড়ে আতঙ্ক

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইরানের ফোরদো, নাতান্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান।

রবিবার (২২ জুন) সকালে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়ে সতর্ক করার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ১০ দিন ধরে চলা ইরান-ইসরাইল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল। অথচ এই যুদ্ধ বন্ধে ও ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ দিন সময় নিয়েছিলেন। কিন্তু তিন দিন পেরোনোর আগেই ইরানে হামলা করে বসলেন।

আরও পড়ুন  খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

ইরানে হামলার পর ট্রাম্প এমনকি হুঁশিয়ার করেন, ইরান পাল্টা হামলা করলে যুক্তরাষ্ট্র আরও ভয়াবহ আঘাত হানবে।

এই আবহের মধ্যেই ইরান পাল্টা জবাব দিতে শুরু করে ইসরায়েলে।

টাইমস অব ইসরাইল ও আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলাকে গত ২৪ ঘণ্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন  বিএনপি-জামায়াত যেন ক্ষমতায় আসতে না পারে, ভোট না দেওয়ার আহ্বান

ইরানি হামলার কথা স্বীকার করে আইডিএফ ইসরায়েলি বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠবে।

এ ঘোষণার পর ইসরাইলের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আইডিএফ জানায়, ইরান থেকে ইসরায়েলে ছোড়া দুটি ড্রোন কিছুক্ষণ আগে দেশটির বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করেছে।

এর আগে ইরানের ড্রোন হামলার কারণে দক্ষিণ আরাভা অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

আইডিএফের দাবি, ইরান থেকে ইসরাইলে পৌঁছাতে ড্রোনগুলো কয়েক ঘণ্টা সময় নেয়। যার অর্থ সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর আগেই সেগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

আরও পড়ুন  ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি সামরিক বাহিনীর মতে, মধ্যরাতের কিছুক্ষণ পরেই গোলান মালভূমির ওপর ইরানের আরেকটি ড্রোন আটক করা হয়।

শনিবার রাতে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরান-ইসরাইল চলমান যুদ্ধের মধ্যে এই হামলা আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। ইতিমধ্যে ইরান ঘোষণা দিয়েছে, তারা এর বড় জবাব দেবে। ‍যুদ্ধ মাত্র শুরু।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ