ঢাকা, -

আলোচিত সংবাদ

পিটার হাসসহ শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শপথ নিয়েছেন মন্ত্রিসভার ৩৬ সদস্য। এর মধ্যে রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকসহ প্রায় ১৪০০ অতিথি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ভারত যাওয়ার পথে আটক পলক

অনুষ্ঠানে ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ অনেকগুলো দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।

এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে।

আরও পড়ুন  ৩ বছরে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ