ঢাকা, -

আলোচিত সংবাদ

প্রতিবেদন নয়, শিশু নিপীড়নের জন্য শামসুজ্জামান গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে প্রতিবেদন নয়, গ্রেপ্তার করা হয়েছে চাইল্ড এবিউজ ও এক্সপ্লয়টেশনের (শিশু নিপীড়ন ও শোষণ) জন্য। 

শনিবার (১ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শামসুজ্জামানকে গ্রেপ্তার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদে বলা হচ্ছে যে, জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে; এই তথ্যটি সম্পূর্ণ ভুল ও বানোয়াট। ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে চাইল্ড এবিউজ ও এক্সপ্লয়টেশনের (শিশু নিপীড়ন ও শোষণ) জন্য।

আরও পড়ুন  ইমরান খানকে আবার গ্রেপ্তার করা হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে জীবনযাত্রার খরচ নিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কাউকে এসব প্রতিবেদন লেখার জন্য গ্রেপ্তার করা হয়নি।

ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছিলেন; এটি অবশ্যই চাইল্ড এবিউজ ও এক্সপ্লয়েটেশন বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করেছে; এই ধরনের কার্যকলাপও অবশ্যই অপরাধযোগ্য শাস্তি বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা-ভূমিধস, নিখোঁজ শতাধিক; নিহত ৬০

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিটি নাগরিকের জন্য বাক প্রকাশে স্বাধীনতা বজায় রাখার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করা সৎ সাংবাদিকতার পরিপন্থী।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ