ঢাকা, -

আলোচিত সংবাদ

প্রশাসনে বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার, সচিবালয়ে রদবদলের ঝড়

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাষ্ট্র পরিচালনায় গতি আনতে এবং প্রশাসনে ভারসাম্য ফেরাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। এরই অংশ হিসেবে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ৯ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

একইসঙ্গে আরও ৩ জন সচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি সপ্তাহের মধ্যেই এসব শূন্য পদে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রশাসনিক আদেশে যে তিন সচিবকে মূল দায়িত্ব থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে তারা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে: ইসি আনিছুর

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যে ৯ জনের চুক্তি বাতিল করা হয়েছে, তারা হলেন-

মো. সাইদুর রহমান (স্বাস্থ্য সেবা বিভাগ)

শীষ হায়দার চৌধুরী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ)

সিদ্দিক জোবায়ের (জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি)

মোহাম্মদ ইউসুফ (ভূমি আপিল বিভাগ)

মমতাজ আহমেদ (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়)

ড. মো. মোখলেসুর রহমান (পরিকল্পনা কমিশন)

আরও পড়ুন  পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই: ইমরান খান

এম এ আকমল হোসেন আজাদ (পরিকল্পনা কমিশন)

ড. কাইয়ুম আরা বেগম (পরিকল্পনা কমিশন)

বেগম শরিফা খান (বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক)

সচিবালয় সূত্রে জানা গেছে, এই ১২টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে বিগত সময়ে পদোন্নতি ও পদায়নে ‘বঞ্চিত’ ও ‘ক্ষতিগ্রস্ত’ কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা যোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে সাইডলাইনে ছিলেন, তাদের মধ্য থেকেই শীর্ষ পদের জন্য দক্ষ কর্মকর্তাদের বেছে নেওয়া হচ্ছে।

আলোচনায় রয়েছেন নবম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শামসুল আলম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা দীর্ঘ ১৮ বছর বঞ্চনার শিকার হয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তাকে চাকরিতে পুনর্বহাল ও পদোন্নতি দেওয়া হলেও এতদিন কোনো মন্ত্রণালয়ে পদায়ন করা হয়নি। এবার তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন  দিল্লিতে সীমান্ত সম্মেলনে বিজিবি-বিএসএফ যেসব সিদ্ধান্তে একমত

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়োগের তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং উচ্চপর্যায়ের সবুজ সংকেত পেলেই যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি করা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ