ঢাকা, -

আলোচিত সংবাদ

ফিলিপাইনে আঘাত হেনেছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইএমএসসি জানিয়েছে, এর গভীরতা ছিল ৬৩ কিলোমিটার। কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে শক্তিশালী এ ভুমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  আবারও নীরবে ঢাকায় এলেন চীনের বিশেষ দূত

এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেইসময় নিহত হয়েছিল আটজন। সেইসময় সারাঙ্গানি, দক্ষিণ কতাবাতো এবং অসিডেন্টাল প্রদেশে ভূমিকম্পে প্রাণহানি ঘটে। আহত হয়েছিল ১৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছিল ৫০টির বেশি বাড়ি এবং ভবন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ