ঢাকা, -

আলোচিত সংবাদ

বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় দারোয়ান আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রামপুরা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ কালের বলেন, বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়।

আরও পড়ুন  বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।

এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার আজ সোমবার সাংবাদিকদের ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমি দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেলে করে বাসার সামনে যাই। দারোয়ানকে বাসার গেট খুলতে বলি।

কিন্তু দারোয়ান গেট খোলেনি। এমন সময় দেখি, তিনটা মোটরসাইকেল আসতেছে, এরই মধ্যে তারা আমাকে ঘিরে ফেলে। এটা দেখে দারোয়ানের বউ গেট লাগিয়ে দেয়। তখনো তারা আমাকে গুলি বা কুপিয়ে আহত করেনি।

আরও পড়ুন  জাল নোট প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ আটক ৩

আমি দারোয়ানকে বারবার গেট খুলতে বলি, কিন্তু সে গেট খোলেনি। আপনারা ভিডিওতে দেখছেন তখন তারা আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। পরে আমাকে কুপিয়ে এবং গুলি করে আমার ব্যাগে থাকা ১৪০ থেকে ১৫০ ভরির মতো স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে যায়।

ওই সময় বাসার গেট খুলে দিলে ছিনতাই বা গুলির ঘটনা ঘটত না বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন  চট্টগ্রামে আইনজীবীকে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৩

ছিনতাইকারী কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে আনোয়ার বলেন, আমি কাউকে চিনতে পারিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ