ঢাকা, -

আলোচিত সংবাদ

বর্ষবরণ উৎসবে মেতেছে চট্টগ্রাম

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে সারাদেশে। বৈশাখ বরণে উৎসবে মেতেছে সারা চট্টগ্রাম। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩১ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ।

নতুন বছরের নতুন দিনটি উদযাপনে চট্টগ্রামের বেশ কয়েকটিস্থানে আছে নানা আয়োজন। গানে গানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে।

আরও পড়ুন  ফেনীতে ওবায়দুল কাদেরের ভুয়া পিএস আটক

নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ উদ্যোগে নববর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয় ভোর সাড়ে ৬টায়।

দুপুরে নামাজের বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন। এছাড়া, সকাল ৭টায় সিআরবি’র শিরীষ তলায় চট্টগ্রাম নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে শুরু হয় বর্ষ বরণের অনুষ্ঠান।

যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর বাইরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এবং রবীন্দ্রসঙ্গীত উদযাপন পরিষদের উদ্যোগে প্রথমবারের মত নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন রয়েছে।

আরও পড়ুন  সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, নগরীর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন বছরকে বরণ উপলক্ষে নানা আয়োজন করেছে কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলার। তাছাড়া নগরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন রয়েছে।

এদিকে, প্রতিটি ভেন্যুতে নগর পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। প্রতিটি ভেন্যুতে সার্বক্ষণিক টিম ও মোবাইল টিম, ফুট পেট্রোল, চেকপোস্ট, সাদা পোশাকে পুলিশ, ডিবি টিম, মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থালে প্রবেশের ক্ষেত্রে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর দিয়েও তল্লাশি করা হবে। এছাড়া মঙ্গল শোভাযাত্রার সম্মুখ, মধ্য ও শেষ- তিনভাগে পুলিশ মোতায়েন থাকবে।

আরও পড়ুন  মুক্তি পেলেন খালেদা জিয়া

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ