ঢাকা, -

আলোচিত সংবাদ

বিআরটিএ’তে দুদকের অভিযান, ৪ দালালসহ ৩ কর্মচারী আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে অবৈধ লেনদেন করার সময় তিন কর্মচারীকে হাতেনাতে আটক করেছে দুদক। এ সময় চার দালালকেও আটক করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক এনামুল হক বলেন, চট্টগ্রাম বিভাগীয় বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) সেখানে ছদ্মবেশে অভিযান চালানো হয়। এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে অবৈধ লেনদেন করার সময় বিআরটিএর তিন কর্মচারীকে হাতেনাতে ধরা হয়। একই অভিযানে চার দালালকেও আটক করে পুলিশে দেওয়া হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা.আফসারুল আমিন আর নেই

তিন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ