ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি নেতা টুকুর সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আত্মসমর্পণের নির্দেশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

হাইকোর্টের বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আরও পড়ুন  শেখ হাসিনা নিজেই গুম খুনের নির্দেশদাতা, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে দুদকের করা মামলায় ২৭৩ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।

এর আগে, দুর্নীতি মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। গত ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম

আদালতে ওইদিন দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ ও এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কেসি ও আইনজীবী সাইফুল্লাহ মামুন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর দুই সপ্তাহের (১৫ দিন) মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশিসহ ৪৫০০ মানুষকে নাগরিকত্ব দিলো ভারত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ