ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপিতে যোগ দিয়েই ‘ধানের শীষ’ প্রতীক পেলেন রাশেদ খান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের জন্য কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন  ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮৭

ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, জিয়াউর রহমানকে আমি আদর্শ মনে করি এবং তারেক রহমান আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব।

গণ অধিকারের তরফে বলা হয়েছে, ঝিনাইদহ-৪ থেকে ধানের শীষ থেকে নির্বাচন করতেই দলটি থেকে পদত্যাগ করেছেন মুহাম্মাদ রাশেদ। বিষয়টিকে নির্বাচনের কৌশল হিসেবে প্রচার করলেও দলটির একটি পক্ষ রাশেদকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে। শুক্রবার দলের দপ্তর সম্পাদক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

এর আগে, গণঅধিকারের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেন এ নেতা। পদত্যাগপত্রে রাশেদ লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

আরও পড়ুন  যুবদলের নামে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি

তিনি লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ