ঢাকা, -

আলোচিত সংবাদ

বৈঠক করলেন ইমরান খানের সাথে পাক প্রেসিডেন্ট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের সাথে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।

বৃহস্পতিবার (১১ মে) রাতে ইসলামাবাদ পুলিশ লাইনসের রেস্ট হাউসে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান প্রেসিডেন্ট।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে এবং অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশের পরপরই প্রেসিডেন্ট আরিফ আলভি পুলিশ লাইনসে যান এবং ইমরান খানকে অভিনন্দন জানান। সেই সঙ্গে তাকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানান আলভি।

আরও পড়ুন  'বাংলাদেশ ও ড. ইউনূস আমার আগে থেকেই চেনা'

বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে এবং অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশ দেয়।

শুক্রবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বৃহস্পতিবার রাতে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পুলিশ লাইনসের রেস্ট হাউসে দেখতে যান।

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হতে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের আদেশে সাবেক এই প্রধানমন্ত্রী পুলিশ লাইনসের রেস্ট হাউসে অবস্থান করছেন।

আরও পড়ুন  গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল

এর আগে দুর্নীতির মামলায় মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। এর একদিন পর তাকে আটদিনের রিমান্ডেও নেয়া হয়। তবে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে।

এমনকি সুপ্রিম কোর্ট ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশও দেয়। এরপর শুক্রবারের হাজিরার জন্য সুপ্রিম কোর্ট থেকে পুলিশ লাইনসের রেস্ট হাউসে যান ইমরান।

আরও পড়ুন  জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী: শেষ ভাষণ দিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ