ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালীতে দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে দিদারুল আলম (৩৬) নামের এক দোকানিকে ছুরিকাঘাত করে টাকা কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (৫ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহত দোকানি শাকপুরা মিলিটারিপুল এলাকা থেকে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

দিদারুল আলম শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যানের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন  ঝিনাইদহ-১ আসনে জয়ী হলেন ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান

দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম বলেন, আমার ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছলে ২-৩ জন লোক ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে জানান, রাত সাড়ে ১২টার দিকে দিদারুল নামে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন  হাটহাজারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ