ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। আজকের মধ্যেই এ জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপোতে পৌঁছাবে।

মঙ্গলবার (১০ মার্চ) পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের উদ্ধারকারী দল

বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত রোববার জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। সরকারের এই উচ্চপর্যায়ের তৎপরতার অংশ হিসেবেই ৫ হাজার টনের প্রথম চালানটি দেশে আসছে।

আরও পড়ুন  জাতির পিতার ভাষণ সমগ্র বিশ্বে এক অমূল্য দলিল: প্রধানমন্ত্রী

এদিকে কাতারের রাস লাফটান বন্দর থেকে প্রায় ৬৩ হাজার টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে জাহাজ লুসায়েল। মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর কাতার থেকে আসা এটি এলএনজির তৃতীয় চালান।

কাল আসবে সাড়ে ৫৭ হাজার টনের আরেকটি চালান। এছাড়া সিঙ্গাপুর থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আসা জাহাজ ‘এমটি লিয়ান হুয়ান হু’ বন্দরের ডলফিন জেটিতে ভিড়বে দুপুরে।

আরও পড়ুন  ২৮ অক্টোবর তিন দলের সমাবেশ: বিশেষ বার্তা দিলো যুক্তরাষ্ট্র

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ