ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারত থেকে ১৬৮০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের বাজারে দাম বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দুদিনে ১ হাজার ৬৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সোনা-মসজিদ উদ্ভিদ সঙ্গ-নিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।

তিনি বলেন, রবিবার ২৯টি অনুমোদনপত্রের বিপরীতে সোনা-মসজিদ বন্দরে দিয়ে ৮৭০ মেট্রিক টন ও সোমবার ২৭টি অনুমোদন-পত্রের বিপরীতে ৮১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।

আরও পড়ুন  ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

এর মধ্যে রবিবার ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে দুই ট্রাকে ৬০ টন পেঁয়াজ সোনা-মসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। সোমবার বন্দরে এসেছে ১৫০ মেট্রিক টন। সব মিলিয়ে এ সংবাদ লেখা পর্যন্ত দুইদিনে এসেছে মোট ২১০ মেট্রিক টন পেঁয়াজ।

সমীর ঘোষ আরও বলেন, সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ভারত থেকে সোনা-মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল। এদিকে পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০-৩০ টাকা কমে ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। আবদুল বারী নামে এক ক্রেতা বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির খবরে শিবগঞ্জ বাজারে ৮০-৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমি ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি।

আরও পড়ুন  শেখ হাসিনার স্বৈরাচারী শাসন দেশের সব প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে: ড. ইউনূস

অন্যদিকে পেঁয়াজ বিক্রেতারা বলছেন, অল্প কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম অনেক কমে আসবে। এতে স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমদানি পুরোদমে শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে। দাম আরো কমে ফিরে আসবে স্থিতিশীলতা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ