ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারতে নির্মাণাধীন রেল সেতু ভেঙে নিহত ১৭, প্রধানমন্ত্রীর শোক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের মিজোরাম রাজ্যের নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন  এবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিলো এলডিপি

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন।

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন  বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৬৫ হাজার টাকা

এদিকে এই ঘটনায় ব্যথিত শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

তথ্যসূত্র- এনডিটিভি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ