ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারতের আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বঙ্গভবন থেকে আজ সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। সঙ্গে ছিলেন শেখ রেহেনা ও পরিবারের সদস্যরা।

এ দিন দুপুরে তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেন বলে দেশটির সংবাদমাধ্যম নিউজে এইট্টিন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার হেলিকপ্টারটি  আগরতলায় পৌঁছনোর পরই বিমানবন্দর থেকে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়৷ পরে নিজের বোনকে নিয়ে আগরতলার সার্কিট হাউজে গিয়ে ওঠেন বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ