ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারতের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পর্যটক এবং সেই ক্লাবের কর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) প্রথম প্রহরে আরপোরা গ্রামের জনপ্রিয় পার্টি ওই ভেন্যু ‘বার্চ বাই রোমিও’র রান্নাঘরে আগুনের সূত্রপাত।

স্থানীয় বিজেপি বিধায়ক মাইকেল লোবো বলেন, ২৩টি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাম্বলিমের সরকারি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দমকলবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতভর উদ্ধারকাজে নিয়োজিত ছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন  দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশনা

গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার পিটিআইকে জানান, একটি সিলিন্ডার বিস্ফোরণের কারণেই অগ্নিকাণ্ড ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, নিহতদের মধ্যে ‘তিন থেকে চারজন’ ছিলেন পর্যটক। বাকি সবাই রান্নাঘরের কর্মী।

তিনি আরও জানান, ২৩ জনের মধ্যে তিনজন দগ্ধ হয়ে এবং অন্যরা শ্বাসরোধের কারণে মারা গেছেন।

রাত ১২টার পর ক্লাবে আগুন লাগে। রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ক্লাবটি গত বছর চালু হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, নাইটক্লাবটি অগ্নি-নিরাপত্তা বিধি মানেনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

পর্যটন মৌসুমের চূড়ান্ত সময়ে “দুঃখজনক ঘটনা” উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। নিরাপত্তা বিধি লঙ্ঘন সত্ত্বেও যারা ক্লাব পরিচালনার অনুমতি দিয়েছেন, ক্লাব ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সব ক্লাবের অগ্নি-নিরাপত্তা অডিট করার ঘোষণা দিয়ে লোবো বলেন, কালাঙ্গুট ওয়ার্ড পঞ্চায়েত সোমবার সব নাইটক্লাবকে অগ্নি-নিরাপত্তা ছাড়পত্র জমা দেওয়ার নোটিশ দেবে। প্রয়োজনীয় অনুমতি না থাকা ক্লাবগুলোর লাইসেন্স বাতিল করা হবে।

আরও পড়ুন  আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি 'বাচ্চু মিয়া'

তথ্যসূত্র- দ্য হিন্দু।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ