ঢাকা, -

আলোচিত সংবাদ

মঙ্গল শোভা যাত্রায় হামলার হুমকি, শাহবাগ থানায় জিডি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পহেলা বৈশাখের মঙ্গল শোভা যাত্রায় হামলার হুমকি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে চিরকুট পাঠানো হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) শাহবাগ থানায় এ ঘটনায় আবতাহী রহমান (২৫) নামে এক চারুকলার শিক্ষার্থী সাধারণ ডায়েরি (জিডি নং-১৫২৭) করেছেন।

আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেছেন, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকি করি। এ সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও ৫০ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল-মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম, দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের।

আরও পড়ুন  চেয়ারম্যান আর আ.লীগ নেতা মিলে খেল এতিমদের চাল

পরবর্তী এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছেন বলে জিডিতে উল্লেখ করেন আবতাহী রহমান।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, একটা উড়ো চিরকুট এসেছে। মঙ্গল শোভাযাত্রায় হামলা করার হুমকি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ