ঢাকা, -

আলোচিত সংবাদ

মন্ত্রণালয়ের ফাইল নিয়ে যাওয়া হয় বাসায়: চসিক মেয়র

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হয়ে যায়। সেগুলো বাসায় নিয়ে যাওয়া হয়, কিন্তু সাইন হয় না- এমন গুরুতর অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) আয়োজনে তাদের নিজস্ব ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন।

মেয়র আরও অভিযোগ করে বলেন, পরিচ্ছন্ন নগরী নিশ্চিতে ময়লা-আবর্জনা সংগ্রহের যন্ত্রপাতি কেনার গুরুত্বপূর্ণ প্রজেক্টের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। এরপরও কোনো ফলাফল পাওয়া যায়নি। 

আরও পড়ুন  হোটেল কক্ষে স্বামীকে হত্যা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৪

তিনি বলেন, তিনটি প্রজেক্ট এখনও এলজিআরডি মন্ত্রণালয়ে আছে। উপদেষ্টা যখন এসব প্রজেক্টের ফাইল দেখেন, তখন তিনি ফাইলগুলো মন্ত্রণালয়ে রাখেন না। বাসায় নিয়ে যান। এটা হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক চিত্র। ফাইল আছে, সবই আছে। খুব চমৎকারভাবে তারা (উপদেষ্টা) বাসায় নিয়ে যায়। মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব তার বক্তব্যে মেয়রকে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার পরামর্শ দিয়ে চসিকের প্রকল্পগুলোর অর্থায়নের ব্যাপারে চেষ্টা করবেন বলে জানান। 

আরও পড়ুন  তরুণদের সন্ত্রাস ও নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি করপোরেশন বা সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার। তরুণ প্রজন্মকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে এবং পরিচ্ছন্ন নগর গঠনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করে।

বিশেষ অতিথির বক্তব্যে কোরিয়ান ইপিজেড-এর চেয়ারম্যান ও সিইও কিহাক সুং নগরের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

চসিকের সহযোগিতায় এবং সিআইইউ ও ইয়ংওয়ান করপোরেশনের যৌথ আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়। এবারের প্রতিপাদ্য ছিল- ‘পরিচ্ছন্ন রাখি-চট্টগ্রাম নগরী’।

আরও পড়ুন  বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৭

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।

সিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, চসিকের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ