ঢাকা, -

আলোচিত সংবাদ

মানিকগঞ্জে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জান্নাতুল বাকি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছ।

রবিবার (৩ মার্চ) বেলা একটার দিকে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার স্থানীয়দের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ মার্চ) দিনগত রাত বা অন্য কোনো রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল বলে জানান তারা।

আরও পড়ুন  বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালকও মারা গেলেন

স্থানীয়রা জানান, আজ সকালে কবরস্থানের মৃত ব্যক্তির স্বজনের কবর জিয়ারত করতে আসেন। তারা দেখতে পায় কবরস্থানের কবরগুলো খোড়া রয়েছে। এবং কবরস্থানের চারপাশে মানুষের শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল পরে রয়েছে। তা দেখে তারা চিৎকার করলে আশেপাশের বাড়ির সকলেই কবরস্থানে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা কয়েকটা কবর খুড়ে দেখতে পায় সেখানে কোনো মৃত ব্যক্তির মৃতদেহ নাই। এ ঘটনা শুনে ওই কবরস্থানে কবর দেওয়া ব্যক্তিদের স্বজনরা এসে কান্নায় ভেঙে পরে।

আরও পড়ুন  চট্টগ্রামে দশ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক বাবা

মহাদেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখতে পায় ৮টি কবর খুড়া রয়েছে আরও ১০টি কবর আংশিক খুড়া। তবে সঠিকভাবে বলা যাচ্ছে না মোট কতগুলো কঙ্কাল চুরি হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, কতগুলো কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন  চট্টগ্রামের হাজারি গলিতে নষ্ট ইনসুলিন ও টিটেনাস ভ্যাক্সিনে ভরপুর ফার্মেসি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ