ঢাকা, -

আলোচিত সংবাদ

মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ১৪০ পুলিশ সদস্য

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট (BANFPU-1) এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে (BANFPU-2) এর পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

আরও পড়ুন  দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ডোনাল্ড লু

উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে BANFPU-1 ইউনিটের পুলিশ সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন এবং ২০১৭ সাল হতে BANFPU-2 মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

আরও পড়ুন  ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরাইল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইং এর কর্মকর্তারা তাদের বিদায় জানান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ