ঢাকা, -

আলোচিত সংবাদ

মিরসরাইয়ে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ. লীগ সভাপতি আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুই বারের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক(৫৭)কে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আব্দুল খালেক বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের সারেং বাড়ির মরহুম হাফিজুর রহমানের ছেলে।

আরও পড়ুন  হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত সংখ্যা বেড়ে ৪৪; নিখোঁজ ২৭৯

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, রবিবার সন্ধ্যায় বারৈয়ারহাট পৌর বাজারে অভিযান চালিয়ে আব্দুল খালেক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ