ঢাকা, -

আলোচিত সংবাদ

মোবাইল ব্যাংকিং লেনদেন পুনরায় চালু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় টাকার অপব্যবহার রোধে চার দিন ধরে সীমিত করা হয়েছিল বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ব্যাংকিং (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা। ফলে ওই সময় গ্রাহকরা একবারে এক হাজার টাকার বেশি পাঠাতে পারতেন না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এবং সব ধরনের লেনদেন স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়েছে।

আরও পড়ুন  জিএম কাদেরের সিদ্ধান্ত ‘বেআইনি’: আনিসুল ইসলাম

বাংলাদেশ ব্যাংক ৮ ফেব্রুয়ারি রাতে ঘোষণা করেছিল, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং ও পিপিআই লেনদেন সীমিত থাকবে। এ সময় ব্যক্তি পর্যায়ে পিয়ার-টু-পিয়ার (পি-টু-পি) লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দৈনিক লেনদেনের সংখ্যা সর্বোচ্চ ১০টি হবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে বিদ্যমান নিয়ম অনুসরণ করা হবে।

আরও পড়ুন  জামায়াতের ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ গঠন, হিন্দু শাখা নয়

নির্বাচন উপলক্ষে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে ‘কুইক রেসপন্স সেল’ গঠন করে অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছিল। এছাড়া সমস্ত লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হতো এবং সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে এবং সীমিত সময়সীমা শেষ হওয়ায় এখন স্বাভাবিক লেনদেন চলাচল পুনরায় চালু হয়েছে।

আরও পড়ুন  দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ