ঢাকা, -

আলোচিত সংবাদ

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে।

আরও পড়ুন  ভারত থেকে আসছে আরও ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ

নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শংকরপুর নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আলমগীরের মাথার বাম পাশে গুলি করে। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত বিএনপি নেতা

যশোর সদর হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনেন। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় বন্দুকসহ পিতা ও দুই ছেলে গ্রেপ্তার

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ঘটনাস্থল এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ