ঢাকা, -

আলোচিত সংবাদ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডা নির্বাচনে পাঠায়নি কোন পর্যবেক্ষক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রবিবার (৭ জানুয়ারি)। এ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসে। তবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার কয়েকজন নাগরিক ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে এসেছেন। এই তিন দেশ সরকারিভাবে কাউকে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে পাঠায়নি।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিশনের মুখপাত্র এবং কানাডা হাইকমিশন এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ কথা জানায়।

আরও পড়ুন  পাকিস্তানে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৫

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র এই নির্বাচন পর্যবেক্ষণ করেনি। যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক ব্যক্তিগতভাবে বাংলাদেশের নির্বাচন দেখতে এসেছিলেন। তারা নিজেদের কিংবা তাদের সংগঠনের হয়ে কথা বলেছেন। তাদের বক্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের কয়েকজন নাগরিক ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে এসেছেন। যুক্তরাজ্য সরকার নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো মিশন বাংলাদেশে পাঠায়নি। অন্য যে নির্বাচনী পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে এসেছে, তারা স্বাধীন এবং তাদের সঙ্গে যুক্তরাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন  চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

কানাডা হাইকমিশন এক্স বার্তায় লিখেছে, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কানাডার যে দুই নাগরিকের কথা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, তাঁরা স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাই নির্বাচনের বিষয়ে তাঁদের (দুই পর্যবেক্ষক) মতামতের সঙ্গে কানাডা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ