ঢাকা, -

আলোচিত সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল রাশিয়া

সের্গেই রিয়াবকভ। ছবি- রয়টার্স

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইউক্রেন যুদ্ধের কারণে আটক করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া।

শুক্রবার (২২ ডিসেম্বর) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এমন শঙ্কার কথা জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

সের্গেই রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্রকে বিভ্রমের মাঝে থেকে কাজ করা উচিত নয়। সেই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দুই হাতে আঁকড়ে আছে রাশিয়া।

আরও পড়ুন  পাহাড়ি মন্ত্রীর সাথে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়ে প্রশ্ন

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ‘শূন্যের নিচে’ নেমে গেছে।

রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ প্রথমে রাশিয়া নেবে না। তবে বিভিন্ন কারণে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। যেমন সম্পদ বাজেয়াপ্ত করা, সামরিক সহায়তা দেওয়া বৃদ্ধি কিংবা আরও অনেক কারণ হতে পারে। আমি এখানে কোনো নেতিবাচক পূর্বাভাস দেব না। তবে মস্কো যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছে।

আরও পড়ুন  রাঙামাটি জেলা বিএনপি'র কর্মসূচীতে হাতাহাতি

প্রায় ২২ মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ইউক্রেনকে ১১০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিয়েছে দেশটি। আরও ৬০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তার প্রস্তাব মার্কিন কংগ্রেসে আটকে আছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ