ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে দিনমজুরের লাশ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নের পাহাড়ি টিলা থেকে নিজাম উদ্দিন (৪৮) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) দুপুর ১টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানারসপুর টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিজাম উদ্দীন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ভূঞাচর মোহাম্মদপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। দীর্ঘ ২০-২৫ বছর ধরে হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় বসবাস করে দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় নিজাম উদ্দিনের মৃত্যু হতে পারে। তার দেহে রক্ত দেখা গেছে। হিটস্ট্রোকজনিত কারণে তার মুখ দিয়ে রক্ত বের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, উদ্ধার ব্যক্তির হাতে দা ছিল। সে দিনমজুর। তার শরীরে কোন দাগ নেই। তারপরও আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

আরও পড়ুন  চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ ১১ জন দগ্ধ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ