ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে শখের মোটরসাইকেলে প্রাণ গেল প্রবাসীর কলেজ পড়ুয়া ছেলের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মাস-পাঁচেক পূর্বে প্রবাসী পিতার কলেজ পড়ুয়া একমাত্র পুত্র মো: ইমনের (২১) শখ মিটাতে পরিবার থেকে কিনা দেওয়া হয়েছিল মোটরসাইকেল। সেই শখের মোটরসাইকেলে করে বন্ধুকে সাথে নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেলেন চলন্ত বাসের নিচে।

ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. ইমনের মৃত্যু হয়। গুরুতর আহত বন্ধু মো. সামির (২০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন  কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ

রবিবার (২ জুন) বেলা ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গা মন্দিরের সম্মুখে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত মো. ইমন কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখ মনছুর আলীর বাড়ির সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে।

রাউজান থানার পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের এসআই মো: আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়তলীমুখী মোটরসাইকেল (চট্টমেট্রো ল-১২-৫১৩৯) আরোহি দুই যুবক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাপ্তাই হতে ঢাকাগামী হানিফ পরিবহন একটি বাসের নিচে চলে যায়।

আরও পড়ুন  রাউজান শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কর্ণফুলীতে ডুবে মারা গেলেন যুবক

এতে মো: ইমন নামের একজনের মৃত্যু হয়েছে। গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উদয় দত্ত অর্ক বলেন, দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে চলে যায়। তবে, বাস যথেষ্ট নিয়ন্ত্রণে থাকায় ওদের গায়ের উপর বাসের চাকা না উঠলেও সজোরে আঘাত পাওয়ায় একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা তাদের বাসের নিচ থেকে উদ্ধার করে পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হলে মো. ইমনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ের ৩ ইউনিয়নে ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুর

পশ্চিম গুজরা ইউনিয়নের পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জগদীশ বড়ুয়া ও নিহতের নিকটাত্মীয় জানান, নিহত মো: ইমন পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিল। তিনি ছাড়া তার দুই বোন রয়েছে। তার পিতা আবুধাবি প্রবাসী।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ