ঢাকা, -

আলোচিত সংবাদ

রাঙামাটিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘ফুফা’ গ্রেপ্তার

ইউছুফ হাওলাদার (৪১)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙামাটির বরকল উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার নিজ ফুফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) সকালে বরকল থানা পুলিশ আসামি মো. ইউছুফ হাওলাদারকে (৪১) আদালতে সোপর্দ করলে রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার পারভীন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অভিযুক্তের নাম মো. ইউসুফ হাওলাদার। তিনি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বাসিন্দা। বৈবাহিক সূত্রে ইউসুফ ওই বাড়িতেই ঘর জামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন  গণমাধ্যমকর্মীদের সাথে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এজাহারে মামলার বাদী ও শিশুর মা উল্লেখ করেন, ননদের স্বামী ইউছুফ হাওলাদার গত ২১ মার্চ সকালে তার চার বছরের শিশু কন্যাকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ওইদিন দুপুরে শিশুটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশি ব্যবস্থা নিতে বলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং বরকল থানার এসআই মোহাম্মদ আবুল হাসানাত বলেন, উপজেলার সুবলং ইউনিয়নে চার বছরের এক শিশুকে তার ফুফা ধর্ষণ করেছে। এ ঘটনায় আমরা আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

আরও পড়ুন  মন্দির সংস্কার করতে গিয়ে কারাগারে ৪ যুবক

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ