ঢাকা, -

আলোচিত সংবাদ

শাখা-সিঁদুর পরে রথযাত্রায় চুরির চেষ্টা, ৫ নারী আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশে ঢুকেছিল একটি নারী চোরচক্র। ভিড়ের মধ্যে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিতে এসেছিল তারা।

তবে শেষ রক্ষা হয়নি। ধর্মীয় অনুষ্ঠানে আচরণে অসংগতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তদের। একপর্যায়ে আটক করে পুলিশে সোপর্দ করা হয় পাঁচজনকে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট সদরের ওই মন্দির থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন  ‘মুনিয়া খান রোজা নামে কেউ কখনই ন্যাশনাল মেডিকেলে পড়েনি’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী পাঁচ নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেেন।

আটককৃতরা হলো- লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী ও রেজিনা খাতুন। তারা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা।

লালমনিরহাট জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস বলেন, এ চক্রটি হিন্দু নারীর বেশে ঢুকে পড়েছিল মন্দির এলাকায়। নারীদের সঙ্গে মিশে গয়না লুট করতে এসেছিল।

আরও পড়ুন  জামালপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ