ঢাকা, -

আলোচিত সংবাদ

‘শাপলা’ দলীয় প্রতীক না হলে ‘ধানের শীষ’ও প্রতীক হতে পারবে না: সারজিস

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই সামাজিক মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

আরও পড়ুন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে: মেজর ইব্রাহিম

সারজিস আলম বলেন, শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ।

তিনি আরো বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবেনা। আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।

আরও পড়ুন  হার্ট অ্যাটাকে মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী

এনসিপির এই নেতা বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ