ঢাকা, -

আলোচিত সংবাদ

শ্রমিক সংগঠনের নামে পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রশাসনের ভয় দেখিয়ে তারা বাস, টেম্পো কিংবা সিএনজি টেক্সি চালকদের চাঁদা দিতে বাধ্য করে। না দিলে বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল। সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে বানানো হয় টোকেন। এভাবেই চাঁদা আদায় করা ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (২১ এপ্রিল) নগরীর পাহাড়তলী থানার এ ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে চাঁদা আদায়কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসবের শুরু

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- হালিশহর থানার হালিশহর হাউজিং এস্টেট এলাকার মো. শফি (৫৮), পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার মো. রাশেদ (৩২), একই এলাকার মো. আবুল কালাম আজাদ (৫৪) এবং সন্দ্বীপ উপজেলার পূর্ব হরিশপুর গ্রামের মো. শাকিল (২৮)।

মো. নুরুল আবছার জানান, পাহাড়তলী এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চাঁদাবাজদের গ্রেপ্তারে কাজ শুরু করে সংস্থাটি। এরপরই অভিযান চালিয়ে চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় শফিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন  চবি শিক্ষক রোমান শুভ'র বিরুদ্ধে চাকসুর মামলা নেয়নি হাটহাজারী থানা

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, তারা পরস্পর যোগসাজসে ৪-৫ বছর ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে সিএনজি টেক্সি, বাস, টেম্পো, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের গতিরোধ করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

বিভিন্ন সময় র‌্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে টোকেন সরবরাহ করে থাকে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আরও পড়ুন  ফটিকছড়িতে সিএনজি-নছিমনের মুখোমুখী সংঘর্ষ, নিহত ১

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ