ঢাকা, -

আলোচিত সংবাদ

সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে: মার্কিন পর্যবেক্ষক দল

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পর্যবেক্ষক দল।

রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ পরিদর্শন শেষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পর্যবেক্ষক দল এ কথা জানায়।

সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, আমি যেটি দেখেছি সেটি হচ্ছে- নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। বাংলাদেশে ভোটগ্রহণের সময় বিশ্বে সবচেয়ে কম। বিশ্বের অন্য কোনো দেশে আট ঘণ্টা ভোট হয় না।

আরও পড়ুন  ভারত-চীনের সাথে আ. লীগের পররাষ্ট্রনীতি কেমন জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল

তিনি বলেন, আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়ার মতো অনুসন্ধানী ও সৎ নয়। এখানকার গণমাধ্যম যেটি বাস্তবে হয় সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।

আরেকজন মার্কিন পর্যবেক্ষক আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস-এর প্রধান নির্বাহী আলেক্সান্ডার বি গ্রে বলেন, আমি নিজের চোখে যা দেখেছি সেটি হচ্ছে—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করা হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে কেন্দ্রে গেছেন।

আরও পড়ুন  ঈদের ছুটি ৫ দিন, পূজায় ২ দিন করার প্রস্তাব

তিনি বলেন, আমি এবং আমার সঙ্গী প্রক্রিয়াটি দেখেছি। আমরা প্রায় ১০টি সেন্টার ঘুরে দেখেছি। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ