ঢাকা, -

আলোচিত সংবাদ

সংসদ নির্বাচনের প্রস্তুতি মূল্যায়নে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অবস্থা সম্পর্কে মূল্যায়নের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদলটি আগামী ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় থাকেবেন।

প্রতিষ্ঠান দুটি হলো- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

এনডিআই তাদের ওয়েবসাইটে তথ্যটি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, সফরের সময় প্রতিনিধি দলটি কয়েকটি বৈঠকে অংশ নিবেন। তারা নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা এবং সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন  'ওয়াশিংটন পোস্ট'র নামে ড. ইউনূসকে নিয়ে ভুয়া প্রতিবেদন

প্রতিনিধি দলটিতে থাকবেন- যুক্তরাষ্ট্রের সাবেক দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ ইন্ডারফার্থসহ ছয়জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ।

দলে আরও থাকবেন- ইউএসএআইডির প্রাক্তন ডেপুটি (প্রশাসক) বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন রাষ্ট্রপতির প্রাক্তন সহযোগী পরামর্শদাতা জামিল জাফর, এনডিআইর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ এবং আইআরআইর এশিয়া-প্যাসিফিক ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও।

আরও পড়ুন  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালো জাতিসংঘ

এনডিআই জানিয়েছে- সফর শেষে জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পরিবেশ সংশ্লিষ্ট অনুসন্ধান এবং সুপারিশ সরবরাহ করবে তারা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ