ঢাকা, -

আলোচিত সংবাদ

সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

আরও পড়ুন  ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান

প্রথমেই তিনি বাজেটের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেেন্টশন দেন। তারপর এসবের ওপর বক্তৃতা দেবেন মুস্তফা কামাল।

তার আগে বেলা সাড়ে ১২টার দিকে বাজেট প্রস্তাব উপস্থাপন করার উদ্দেশে জাতীয় সংসদে পৌঁছান অর্থমন্ত্রী। বেলা ১টার দিকে শুরু হয় বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক। পরে সে বৈঠক থেকে বাজেট অনুমোদন দেন মন্ত্রিসভার সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন  জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্টের টাকা সরিয়ে নিয়েছেন বেনজীর

বড় লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে দিতে যাওয়া আ হ ম মুস্তফা কামালের এটি অর্থমন্ত্রী হিসেবে টানা পঞ্চম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট।

এবারের বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ