ঢাকা, -

আলোচিত সংবাদ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) তাকে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

সিএনএন জানায়, বেশিক্ষণ কারাবন্দি থাকতে হয়নি সাবেক এই প্রেসিডেন্টকে। ট্রাম্প কারাগার ছিলেন ২০ মিনিটের মতো। এ নিয়ে চলতি বছরে দুবার গ্রেপ্তার হলেন ট্রাম্প।

আরও পড়ুন  আইএমএফ'র ঋণ: প্রথম কিস্তি পেল বাংলাদেশ

এর আগে এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়।

ট্রাম্প ও তার ১৮ সহযোগী ২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা করছিলেন, এমন অভিযোগ আনা হয় গত ১৪ আগস্ট। ওই দিন ৯৮ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে আখ্যা দেওয়া হয়। জর্জিয়ার গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ তাদের বিরুদ্ধে র‍্যাকিটেরিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন (আরআইসিও) আইন ভঙ্গের অভিযোগ এনেছেন।

আরও পড়ুন  দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ার ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস এসব অভিযোগ তুলেছেন। গত ১৪ আগস্ট ফ্যানি উইলিস বলেছিলেন, নির্বাচনের ফলাফল নিয়ে জর্জিয়ার আইনি প্রক্রিয়া অবলম্বনের বদলে অভিযুক্তরা সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়েন। ভোটের ফল বদলে দিতে এই পথে হাঁটেন তারা।

এরপর ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারের পর ২ লাখ ডলারের মুচলেকা সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন  জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১, আহত ৭

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ