ঢাকা, -

আলোচিত সংবাদ

সারাদেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭৯২, মৃত্যু ৯৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিগত ১৯ দিনে সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭৯২ এবং মৃত্যু ৯৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ৯৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৯২ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৭৭১ জন।

আরও পড়ুন  ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে থাকছে না আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা

দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যে ভুল থাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ জন, লক্ষ্মীপুর থেকে ১ জন এবং চাঁদপুর থেকে ১ জন -মোট ৫টি মৃত্যুর ঘটনা জাতীয় রিপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

অন্যদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ১ জন রোগীর মৃত্যুর তথ্য বর্তমানে এ রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। বিভাগভিত্তিক নিশ্চিত আক্রান্তের সংখ্যায় দেখা যায় ঢাকা ৩৫৮ জন, রাজশাহীতে ১৯৪ জন। এর পরই রয়েছে চট্টগ্রামে ১০২ জন। পর্যাক্রমে খুলনা বিভাগে ৪১, বরিশালে ৩৮ জন, সিলেটে ১৯, ময়মনসিংহে ১৪ এবং রংপুরে ৫ জন।

আরও পড়ুন  কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’, বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫২৭ জন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ