ঢাকা, -

আলোচিত সংবাদ

হজ্ব কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এ বছরের হজ্ব কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় রাজধানীর আশকোনা হজ্ব ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে হজ্বযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রথম হজ্ব ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত (২০ মে) ২টা ৪৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

আরও পড়ুন  মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনা, জানা গেল দিনক্ষণ

এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ্ব পালন করতে যাচ্ছেন। তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজ্বযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন।

এদিকে কোভিড-১৯ মহামারির আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব পালন করেছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ্ব অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান (ঢাকা-১৮), ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

আরও পড়ুন  বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ