ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারী থানার নতুন ওসি মনজুর কাদের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার ওসি হিসেবে মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে বদলি করা হয়েছে জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল। তিনি বলেন, জনস্বার্থে এ বদলি করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাটহাজারী মাদ্রাসা নিয়ে আপত্তিকর পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে থানার দায়িত্ব দেওয়া হয় পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদকে।

আরও পড়ুন  অভিযানের খরব পেয়ে ৫৫ টাকার আলু বিক্রি ৩৬ টাকায়

রবিবার বিকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ করেন।

জানা গেছে, গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) ‎সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। এ ঘটনায় কওমি মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর থেকে আরিয়ান ইব্রাহিম নামে ওই যুবককে আটক করে। আটক আরিয়ান ইব্রাহিম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মুছার ছেলে। আটকের পর তিনি ভিডিও বার্তায় উক্ত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান।‎

আরও পড়ুন  ফটিকছড়িতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, দুই কিশোর নিহত

রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত দেড়শ জন আহত হন। পরদিন ৭ সেপ্টেম্বর বিকালে উভয়পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসন বৈঠকে বসে বিষয়টি সমাধান করে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ