ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বিএনপির ৩ নেতাকে বহিস্কার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারীতে দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম রাশেদুল আলমের পক্ষে প্রকাশ্যে কাজ করার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ মে) হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

বহিস্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাটহাজারী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান দৌলত জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁদের বহিস্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কৃতরা হলেন- হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার ও একই ওয়ার্ডের সাবেক সদস্য সচিব ফখরুল ইসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরিফ।

আরও পড়ুন  বাংলাদেশে জামায়াতের উত্থান নিয়ে সতর্ক করলেন হর্ষবর্ধন শ্রিংলা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম রাশেদুল আলমের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেছেন। যার ছবিসহ তথ্য প্রমাণ দফতরে সংরক্ষিত আছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ