ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল ষাটোর্ধ্ব বৃদ্ধ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকালের দিকে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকালের দিকে ১১ মাইল এলাকার পশ্চিমে রেললাইনে ওই বৃদ্ধের খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা নিকটস্থ থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠায়।

আরও পড়ুন  রাউজানে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা নাজিরহাট অভিমুখী কোনো একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই বৃদ্ধ প্রাণ হারান।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান সোমবার সন্ধ্যার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন  ফটিকছড়িতে 'নৌকা'র পাশে হাটহাজারীর সালাম

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ