ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীর সালাউদ্দীন পেল এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কোভিড-১৯ কালীন সময়ে বিশেষ অবদানের জন্য দুবাই গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার তরুণ উদ্যোক্তা এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় দুবাইয়ের জো মেরিয়ট মারকিউস হোটেলে এশিয়া ও আফ্রিকার প্রায় শতাধিক লিডারশীপের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থা, গৃহায়ন-বিদ্যুৎ, ব্যাংকিং সেক্টর ও কনস্যুলার সেবা কার্যক্রমে সক্ষমতার কারণে এ আয়োজনে বাংলাদেশ পাঁচটি অ্যাওয়ার্ড অর্জন করেন।

আরও পড়ুন  ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ ধাপে হবে ভোটগ্রহণ

বিশ্বব্যাপী বিভিন্ন সেক্টরে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন আন্তর্জাতিক অর্গানাইজেশন এশিয়া, আমেরিকা, আফ্রিকা বিজনেস এন্ড সোশ্যাল ফোরাম ও ইউ আর এস মিডিয়া এন্ড এশিয়া ওয়ান নামের একটি অর্গানাইজেশন।

দুবাইয়ে জো মেরিয়ট মার্কিউস হোটেলে এই সংগঠনের ২০তম ইভেন্টের আয়োজনে বিশ্বের প্রায় পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শতাধিক লিডারশীপের হাতে সফলতা ও মানবিকতার স্বীকৃতি স্বরূপ তুলে দেয়া হয় লিডারশীপ এ্যাওয়ার্ড।

আরও পড়ুন  নয়াদিল্লিতে 'টু প্লাস টু' বৈঠক, আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের নির্বাচন

বাংলাদেশের ৫ টি প্রতিষ্ঠান এ আয়োজনে ৫ টি অ্যাওয়ার্ড এবার ঘরে তুলেছেন। এই ইভেন্টে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুলার সেবার জন্য কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশের কোভিড-১৯ কালীন সময়ে বিশেষ অবদান ও হেলথ সেক্টরে সফলতা অর্জন করায় চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আলী, ব্যাংকিং খাতে সফলতা অর্জন করায় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এইচ, বি, এম ইকবাল, মার্কেন্টাইল ব্যাংকের গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, বিদ্যুৎ ও গৃহায়নে অবদানের জন্য হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে লিডারশীপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

আরও পড়ুন  ঢাকার দুটিসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

অনুষ্ঠানে সফল ব্যক্তিদের ছাড়াও ইউ এ ইতে দায়িত্বরত ৫০টি দেশের কুটনৈতিক বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়, তারকা শিল্পী, সিনে তারকাদের এ ইভেন্টে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্বের নামিদামি ব্যক্তিদের সাথে আমিরাতের রয়েল ফ্যামিলির সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ