ঢাকা, -

আলোচিত সংবাদ

হাতিরপুল কাঁচাবাজারে বহুতল ভবনে আগুন

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ছয় তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বহুতল ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আরও পড়ুন  বেইলি রোডে ফখরুদ্দীনকে ৫ লাখ টাকা জরিমানা

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ‘গ্রিন কোজি কটেজ’ নামের ওই ভবনটিতে আগুনের ঘটনায় ৪৬ জন মারা যান। সাততলা ওই ভবনের একটি তলা ছাড়া বাকি সবকটি তলায় রেস্তোরাঁ ছিল।

ওই ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি না থাকায় আগুন লাগার পর কেউ বের হতে পারেননি। ভবনের সিঁড়িতে রাখা ছিল গ্যাসের সিলিন্ডার। এ ঘটনার পর ঢাকার রেস্তোরাঁগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই প্রেক্ষাপটে অভিযানে নেমেছে পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা।

আরও পড়ুন  হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ