ঢাকা, -

আলোচিত সংবাদ

১ সেপ্টেম্বর বৃহত্তম ছাত্রসমাবেশ করার ঘোষাণা ছাত্রলীগের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) স্মরণকালের বৃহত্তম ছাত্রসমাবেশ করার ঘোষাণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ দিন সারা দেশ থেকে ৫ লাখের বেশি শিক্ষার্থী এই সমাবেশে অংশ নেবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শনিবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শোকের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। প্রতিবারের ন্যায় এ বছরও তার বাত্যয় ঘটেনি। মাসব্যাপী কর্মসূচি পালনের সমাপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছর আলোচনা সভার আয়োজন করলেও এ বছর ছাত্রসমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় এই ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এবারের ছাত্রসমাবেশের বিশেষত্ব হলো, এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন। সর্ববৃহৎ ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা।

আরও পড়ুন  চিকনদণ্ডীর উপনির্বাচন: 'রামদা' হাতে দেখা যুবককে খুঁজছে পুলিশ

সাদ্দাম হোসেন বলেন, স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের সর্বাত্মক প্রস্তুতি চলমান। এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্রসমাবেশে স্বাগত জানানো হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায, উপজেলায়, ইউনিয়নে ও গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা দিনরাত প্রচার চালাচ্ছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে গ্যাস খাতে আবারও দুঃসংবাদ, রান্নায় দুর্ভোগ বাড়ার শঙ্কা

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বরের ছাত্রসমাবেশ হবে এ দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি-জামায়াতের জন্য একটি আল্টিমেটাম। এ সমাবেশের মাধ্যমে ছাত্রলীগ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনীতিতে পরাজিত করতে চায়। এজন্য আমরা প্রস্তুতি সভা, বর্ধিত সভা করেছি। যেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের এখানে সমবেত করা যায়। আগামী ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের উপস্থিতি জানান দিয়ে এ ছাত্রসমাবেশ থেকে এ দেশের শিক্ষার্থীরা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করে প্রধানমন্ত্রীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবেন।

আরও পড়ুন  ভেনেজুয়েলায় মাদুরো আটক অভিযানে নিহত ১০০: স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট এ সমাবেশ করার কথা থাকলেও সরকারি ছুটি না থাকায় এবং এইচএসসি পরীক্ষা ও ক্যাম্পাসে জনদুর্ভোগের আশঙ্কা থেকে সেটি পিছিয়ে আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) করার পরিকল্পনা নেওয়া হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ