ঢাকা, -

আলোচিত সংবাদ

৬ দফা দাবিতে ডাকা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

৬ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে অ্যাম্বুলেন্স মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

সোমবার (২৪ জুলাই) রাতে সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা।

এদিন দিবাগত রাত ১২টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে তাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করার কথা ছিল। কর্তৃপক্ষের আশ্বাসের কারণে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সমিতির নেতারা।

আরও পড়ুন  ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আমাদের ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি তারা জানিয়েছেন তিন মাসের মধ্যে একটা নীতিমালা করে দেবে। এ কারণে ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে এবং এই প্রত্যাহারের বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আজ পাতাল রেল নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, আপাতত কোনো ধর্মঘট নয়। রোগী বহনের কাজে তারা আছে ও থাকবে। তা ছাড়া আমরাও কর্তৃপক্ষের আশ্বাস মেনে নেওয়ার পাশাপাশি ডেঙ্গু মহামারি ও রোগীদের কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ