ঢাকা, -

আলোচিত সংবাদ

৬ মাসের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নানান সংকটের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই মুদ্রানীতি ঘোষণা করছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে ব্যাংক ঋণের সুদহারের সীমা তুলে দেওয়া হয়েছে।

রবিবার (১৮ জুন) বেলা তিনটায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন। সেখানেই তিনি এসব পরিবর্তনের কথা জানান। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  ৭২টি আসনের মনোনয়ন চূড়ান্ত, বাদ পড়েছেন অনেক বর্তমান এমপি: ওবায়দুল কাদের

এতে রেপো হার ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৫০ শতাংশে উঠবে। সেই সঙ্গে রিভার্স রেপো হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে ৪ দশমিক ২৫ থেকে বৃদ্ধি পেয়ে তা হবে ৪ দশমিক ৫০ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় গত বছর থেকেই রেপো হার বাড়াতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে তখন থেকেই বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার সীমা তুলে নেওয়ার আলোচনা হচ্ছে। এবার মুদ্রানীতি ঘোষণায় বলা হয়েছে, নীতি সুদহার বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার সীমাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক

সুদহার সীমার বদলে প্রতিযোগিতামূলক ও বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে, যদিও তার মার্জিন থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এর মধ্য দিয়ে সমাজে অতিরিক্ত মুদ্রার সরবরাহে রাশ টানা হবে। মূল্যস্ফীতি মোকাবিলায় এই সিদ্ধান্তও কাজে আসবে বলে তারা মনে করছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ