ঢাকা, -

আলোচিত সংবাদ

আবারও কিউবায় সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কিউবায় সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের চলমান পদক্ষেপ শেষ হওয়ার পর কিউবায় মার্কিন পদক্ষেপ শুরু হতে পারে। এ সময় কিউবা ইস্যুতে ‘চমৎকার কাজ’ করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন  কঙ্গোতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত ৪৩

তিনি বলেন, কিউবায় যা ঘটছে তা আশ্চর্যজনক। আমরা প্রথমে ইরান ইস্যু শেষ করতে চাই, তবে কিউবা সময়ের ব্যাপার।

তিনি আরও মন্তব্য করেন, আমরা অনেক ভিন্ন উপায়ে অভাবনীয় সাফল্য পেয়েছি। আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি এবং যা সম্ভব, তার চেয়ে বেশি ব্যবহার করেছি; তবে যখনই ব্যবহার করেছি, এটি ফলপ্রসূ হয়েছে।

আরও পড়ুন  আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে সচল করাই হবে প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

উল্লেখ্য, এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর মধ্য আমেরিকার ক্যারিবিয়ান দেশ কিউবাকে আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প।

তিনি বলেছিলেন, যদি হাভানা ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি না করে, তাহলে দেশের মানবিক পরিস্থিতি সংকটাপন্ন হবে। এছাড়া, কিউবায় তেল রপ্তানি করা কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।

সুত্র- আলজাজিরা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ