ঢাকা, -

আলোচিত সংবাদ

আ. লীগের তৃণমূলে হঠাৎ গ্রেপ্তার আতঙ্ক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হঠাৎ তৃণমূলে গ্রেপ্তার অভিযান বেড়ে যাওয়ার পেছনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করাও একটি কারণ বলে জানা গেছে।

পুলিশের উচ্চ পযায় থেকে বাহিনীর সব স্তরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পূজামণ্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নাশকতার সুযোগ তৈরি না হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। আত্মগোপন কিংবা দেশ ছেড়ে পালানোর সময় আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য ও দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। প্রায় প্রতিদিনই কেউ না কেউ আটক হচ্ছেন। তবে বেশির ভাগই এখনো আত্মগোপনে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন, মাঝে মাঝে যাদের দেখা মেলে সংবাদমাধ্যমে। গ্রেপ্তারের সংখ্যা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন  ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে সারাদেশে শত শত মামলা হয়েছে শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব মামলায় জেলা-উপজেলা, সিটি, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এসব গ্রেপ্তারের ঘটনায় তৃণমূলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের তৃণমূলের যেসব নেতাকর্মী বাড়িতে অবস্থান করছিলেন, তারা এখন এলাকা ছেড়ে পালাচ্ছেন।

আরও পড়ুন  চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আত্মগোপনে থাকা একজন জেলা পর্যায়ের সভাপতি বলেন, তারা মামলায় গ্রেপ্তারের পাশাপাশি বিএনপি ও জামায়াতের হামলার শিকার হওয়ার ভয়েও আছেন। তৃণমূলে সম্প্রতি এ রকম কয়েকটি ঘটনা ঘটেছে। এ জন্য তারা তৃণমূলের নেতাকর্মীদের নিরাপদ স্থানে থাকতে পরামর্শ দিয়েছেন।

এদিকে একাধিক সূত্রে ভয়েস অফ এশিয়া নিশ্চিত হয়েছে, পুলিশের সর্বোচ্চ নেতৃত্ব থেকে থানা, সার্কেল, জেলা, রেঞ্জ পর্যায়ে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে গ্রেপ্তার অভিযান জোরদার করার জন্য। সামনে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পূজামণ্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যেকোনো নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধ- এসব কিন্তু এর একটা লক্ষ্য হতে পারে।

আরও পড়ুন  তাইওয়ান ইস্যুতে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ম্যাককাল

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানান, একের পর এক হামলা-মামলা, গ্রেপ্তার, নির্যাতন করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা হচ্ছে। যে অভিযোগ অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে, একই অভিযোগে বর্তমানরাও অভিযুক্ত হবেন। এটিও দেশবাসীর ভেবে দেখার বিষয়। এমনটাই বলছেন ওই নেতা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ